স্টুডেন্টেদের জন্য ৫ টি ফ্রি AI টুলস
৫টি ফ্রি AI টুল কি আপনার জানা আছে?
আজকের প্রতিযোগিতামূলক শিক্ষা পরিবেশে শুধু পরিশ্রম নয়, স্মার্টভাবে কাজ করাটাও সমান জরুরি। সঠিক টুল ব্যবহার করলে পড়াশোনা, অ্যাসাইনমেন্ট এবং রিসার্চ এর কাজ হয় দ্রুত ও কার্যকর।
১. Perplexity AI :
গুগলে সার্চ করলে ১০টা ট্যাব খুলতে হয়, তারপরও সঠিক তথ্য পাওয়া যায় না। Perplexity সরাসরি আপনার প্রশ্নের উত্তর দেয় — রেফারেন্সসহ। রিসার্চ পেপার বা অ্যাসাইনমেন্টের জন্য তথ্য খুঁজতে এটা এখন অনেকের প্রথম পছন্দ।
২. Google NotebookLM :
পুরো সেমিস্টারের নোট এক জায়গায় আপলোড করুন। NotebookLM সেখান থেকেই কুইজ বানিয়ে দেবে, সামারি করে দেবে — এমনকি আপনি প্রশ্ন করলে শুধু আপনার নোট থেকেই উত্তর দেবে। পরীক্ষার আগের রাতে এটা রীতিমতো লাইফসেভার।
৩. Gamma AI :
প্রেজেন্টেশন বানাতে গিয়ে PowerPoint-এ ঘণ্টার পর ঘণ্টা নষ্ট হয় — এই সমস্যা Gamma-তে নেই। টপিক লিখুন, কয়েক মিনিটেই রেডি। ডিজাইন নিয়ে ভাবতে হবে না, কনটেন্টে ফোকাস করুন।
৪. ChatGPT : ক্লাসে বোঝা যায়নি, ইউটিউবেও ক্লিয়ার হয়নি — ChatGPT-কে জিজ্ঞেস করুন আপনার ভাষায়, আপনার মতো করে বুঝিয়ে দেবে। প্রবন্ধ লেখা, কোড ডিবাগ করা বা কোনো কনসেপ্ট ভাঙিয়ে বোঝা — সব ক্ষেত্রেই কাজে আসে।
৫. Gemini :
Google-এর নিজস্ব AI, তাই Google Docs, Gmail আর Drive-এর সাথে সরাসরি কাজ করে। রিপোর্ট লেখা, ইমেইল ড্রাফট করা বা ডকুমেন্ট রিভিউ — সব এক জায়গা থেকেই। যারা Google Workspace বেশি ব্যবহার করেন, তাদের জন্য এটা সবচেয়ে স্বাভাবিক পছন্দ। এছাড়াও এর মধ্যে রয়েছে
Guided Learning মোড — নতুন ফিচার যেটা শিক্ষকের মতো শেখায় হ্যান্ডরাইটেন নোট ও স্লাইড আপলোড করার সুবিধা Deep Research — শত শত সোর্স থেকে রিপোর্ট তৈরি
১৫ লাখ টোকেনের কনটেক্সট উইন্ডো — পুরো টেক্সটবুক একসাথে প্রসেস করার সক্ষমতা AI Free API
Google Workspace-এর সাথে নেটিভ ইন্টিগ্রেশন
আপনি কোনটা ইতোমধ্যে ব্যবহার করছেন? কমেন্টে জানান